‘ইরানে হামলা করতেই মধ্যপ্রাচ্যে এসেছিল আমেরিকা’
https://parstoday.ir/bn/news/iran-i46425-ইরানে_হামলা_করতেই_মধ্যপ্রাচ্যে_এসেছিল_আমেরিকা’
ইরানের সেনাবাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান বলেছেন, তার দেশের ওপর সামরিক আগ্রাসন চালাতেই মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ ঘটিয়েছিল আমেরিকা। তিনি আরো বলেছেন, এই অঞ্চলে এখন পর্যন্ত আমেরিকার কপালে পরাজয় ছাড়া অন্য কিছু জোটেনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৭ ০৩:২৪ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান
    ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান

ইরানের সেনাবাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান বলেছেন, তার দেশের ওপর সামরিক আগ্রাসন চালাতেই মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ ঘটিয়েছিল আমেরিকা। তিনি আরো বলেছেন, এই অঞ্চলে এখন পর্যন্ত আমেরিকার কপালে পরাজয় ছাড়া অন্য কিছু জোটেনি।

ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমেরিকার জন্য ‘অকল্পনীয়’ হিসেবে উল্লেখ করে জেনারেল পুরদাস্তান বলেন, মার্কিন সেনারা পারস্য উপসাগরে প্রবেশের পর ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে ধারনা লাভ করে এবং ইরানে আগ্রাসন চালানো থেকে বিরত থাকে।

অন্যদিকে মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে প্রবেশের পর তাদের সামরিক সক্ষমতার দুর্বল দিকগুলো শনাক্ত করে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজায় ইরান। এখন যেকোনো মুহূর্তে সম্ভাব্য মার্কিন আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। জেনারেল পুরদাস্তান বলেন, আগ্রাসনের শিকার হলে ইরানের সেনাবাহিনী এমন কঠোর জবাব দেবে যে, আগ্রাসী বাহিনীকে অনুতপ্ত হতে হবে।

ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কথা উল্লেখ করে সেনাবাহিনীর উপ-প্রধান বলেন, নিজের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিশ্বের যেকোনো স্থানে শত্রুর বিরুদ্ধে আঘাত হানার জন্য ইরানের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

এইকসঙ্গে ইরানের প্রতিরক্ষা নীতিকে আত্মরক্ষামূলক হিসেবে উল্লেখ করে জেনারেল পুরদাস্তান বলেন, বিশ্বের কোনো দেশের বিরুদ্ধে আগাম আগ্রাসন চালানোর পরিকল্পনা তেহরানের নেই।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪