আমেরিকা থেকে 'সুন্দর' সামরিক সরঞ্জাম কিনবে না ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i46459-আমেরিকা_থেকে_'সুন্দর'_সামরিক_সরঞ্জাম_কিনবে_না_ইরান_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা থেকে কোটি কোটি ডলার মূল্যের কথিত সুন্দর সামরিক সরঞ্জাম কেনার চেয়ে বরং নিজস্বভাবে সামরিক প্রতিরোধ শক্তি বাড়ানোর চেষ্টা করছে ইরান। তেহরানের চলমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রসঙ্গে কথা বলতে গিয়ে জারিফ এ মন্তব্য করেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৭ ১৬:০৪ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকা থেকে কোটি কোটি ডলার মূল্যের কথিত সুন্দর সামরিক সরঞ্জাম কেনার চেয়ে বরং নিজস্বভাবে সামরিক প্রতিরোধ শক্তি বাড়ানোর চেষ্টা করছে ইরান। তেহরানের চলমান ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রসঙ্গে কথা বলতে গিয়ে জারিফ এ মন্তব্য করেন।

গত মে মাসে কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, "আমেরিকার তৈরি অনেক সুন্দর সুন্দর সামরিক সরঞ্জাম বিক্রি নিয়ে আমরা তার সঙ্গে আলোচনা করব। কারণ আমেরিকার মতো আর কেউ এ ধরনের অস্ত্র তৈরি করতে পারবে না।" ট্রাম্পের ওইসব বক্তব্যের প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী জারিফ এসব কথা বলেন।

আজ (রোববার) মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে জারিফ বলেন, "আমরা বারবার বলে আসছি এবং প্রমাণ দিয়েছি যে, নিজেদের আত্মরক্ষার জন্যই আমাদের এ ক্ষেপণাস্ত্র কর্মসূচি।"

জারিফ বলেন, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকা সরে গেলে ইরানও ওই সমঝোতা ত্যাগ করবে এবং শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি আবার পুরোদমে শুরু করবে তেহরান। আর এসব কাজে কোনো রকম বাধা এবং সীমাবদ্ধতা মেনে নেবে না ইরান।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪