সীমান্তে অপ্রতিরোধ্য নিরাপত্তা দেয়া ইরানের সামরিক কৌশলের অংশ: সালামি
https://parstoday.ir/bn/news/iran-i46469-সীমান্তে_অপ্রতিরোধ্য_নিরাপত্তা_দেয়া_ইরানের_সামরিক_কৌশলের_অংশ_সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা করা ইরানের সামরিক কৌশলের একটি অপ্রতিরোধ্য অগ্রাধিকার।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৭ ২২:০২ Asia/Dhaka
  • ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি
    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা করা ইরানের সামরিক কৌশলের একটি অপ্রতিরোধ্য অগ্রাধিকার।

আজ রোববার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শোকের মাস মহররমের একটি অনুষ্ঠানে দেয়া বক্তব্যে সালামি বলেন, "ইরানের প্রতিবেশি দেশগুলোতে নিরাপত্তাহীনতা, সন্ত্রাসী কার্যক্রম, কিছু রাষ্ট্রের ভেতরে বিদেশী শক্তি বিশেষ করে  আমেরিকা ও যুক্তরাজ্যের হস্তক্ষেপ এবং আঞ্চলিক কিছু দেশ সম্মিলিতভাবে প্রভাব খাটানোর  ফলে বিশ্বে ভূ-রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটছে। আর এসবের পরিপ্রেক্ষিতে তেহরান তার সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বাধ্য হচ্ছে।"  

কিছু বলদর্পী রাষ্ট্র এ অঞ্চলের তার মিত্রদের সহযোগিতায় বিশ্বে ভূ-রাজনৈতিক মানচিত্র পরিবর্তনের অপচেষ্টায় লিপ্ত রয়েছে-এ কথা উল্লেখ করে ব্রিগেডিয়ার সালামি বলেন, ইরান তার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এবং শত্রুর হামলা প্রতিহত করতে নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৪