নিউইয়র্কে ইরানের ভাবমর্যাদা উজ্জ্বল হয়েছে: বাহরাম কাসেমি
https://parstoday.ir/bn/news/iran-i46515-নিউইয়র্কে_ইরানের_ভাবমর্যাদা_উজ্জ্বল_হয়েছে_বাহরাম_কাসেমি
আমেরিকার নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সফর এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার উপস্থিতির ফলে এ অঞ্চলে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১৫:৪৯ Asia/Dhaka

আমেরিকার নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সফর এবং জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার উপস্থিতির ফলে এ অঞ্চলে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।

আজ সোমবার নিউইয়র্কে ইরানের কূটনৈতিক তৎপরতা এবং এ অঞ্চলে ইরান ভীতি ছড়িয়ে দেয়ার মার্কিন অপচেষ্টা প্রসঙ্গে একদল দেশি এবং বিদেশী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাহরাম কাসেমি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের শুরু থেকে ইরান জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে এবং এখনো  চলছে।   

কাসেমি আরো বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এখনো নানা রাজনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং গতকাল পর্যন্ত  তিনি ৪২টিরও বেশি বৈঠক এবং সাক্ষাৎকারে অংশ নিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্টের ইরান বিরোধী বক্তব্য সম্পর্কে বাহরাম কাসেমি বলেন, আমেরিকার ইরান বিরোধী তৎপরতা নতুন কোনো কিছু নয়। দেশটির কর্মকর্তারা নানাভাবে ইরানের বিরুদ্ধে যড়যন্ত্রে লিপ্ত রয়েছে।   

ইরানি নাগরিকদের আমেরিকা প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা প্রসঙ্গে বাহরাম কাসেমি বলেন, নতুন এ নীতি অমানবিক, অগ্রহণযোগ্য,নিন্দনীয়এবং অপমানজনক।#

পার্সটুডে/বাবুল আখতার/২৫