ইরান সফরে আসছেন আইএইএ'র মহাপরিচালক ইউকিয়া আমানো
https://parstoday.ir/bn/news/iran-i47842-ইরান_সফরে_আসছেন_আইএইএ'র_মহাপরিচালক_ইউকিয়া_আমানো
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক ইউকিয়া আমানো তেহরান সফরে আসছেন। আগামি ২৮ অক্টোবর তাঁর তেহরান সফর করার কথা রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৫, ২০১৭ ১১:৪২ Asia/Dhaka
  • ইউকিয়া আমানো
    ইউকিয়া আমানো

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক ইউকিয়া আমানো তেহরান সফরে আসছেন। আগামি ২৮ অক্টোবর তাঁর তেহরান সফর করার কথা রয়েছে।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ইরানের ভাইস প্রেসিডেন্ট ও আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহির সঙ্গে আলোচনা করাই ইউকিয়া আমানোর এই সফরের উদ্দেশ্য।

ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে না-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ধরনের অভিযোগের ব্যাপারে ছয় জাতি গোষ্ঠির অন্যান্য সদস্য দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কর্মকর্তারা প্রতিক্রিয়া দেখিয়েছেন।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে,আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা অন্তত আট বার তাদের প্রতিবেদনে বলেছে যে ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে।

পার্সটুডে/নাসির মাহমুদ/২৫