ইরান সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
https://parstoday.ir/bn/news/iran-i47897-ইরান_সফরে_আসছেন_রুশ_প্রেসিডেন্ট_ভ্লাদিমির_পুতিন
আগামী ১ নভেম্বর ইরান সফরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লেভান জাগারিয়ান আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৬, ২০১৭ ১৭:৪৩ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন
    ভ্লাদিমির পুতিন

আগামী ১ নভেম্বর ইরান সফরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের রাজধানী তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত লেভান জাগারিয়ান আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।

তেহরানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সম্মেলনে অংশ নেবেন পুতিন। আগামী মাসে ইরান, রাশিয়া ও আযারবাইজানের মধ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে ত্রিদেশীয় সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। 

এর আগে ২০১৫ সালের নভেম্বরে ইরান সফরে এসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একই দিনে ( ১ নভেম্বর) আযারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ইরান সফরে আসবেন বলে কথা রয়েছে।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬