তেহরান এসে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন
https://parstoday.ir/bn/news/iran-i48074-তেহরান_এসে_পৌঁছেছেন_রুশ_প্রেসিডেন্ট_পুতিন
ত্রিদেশীয় সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের রাজধানী তেহরান এসে পৌঁছেছেন। মেহরাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের অর্থমন্ত্রী মাসুদ কারবাসিয়ান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০১৭ ১৪:২৪ Asia/Dhaka
  • বিমান থেকে নামছেন প্রেসিডেন্ট পুতিন
    বিমান থেকে নামছেন প্রেসিডেন্ট পুতিন

ত্রিদেশীয় সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের রাজধানী তেহরান এসে পৌঁছেছেন। মেহরাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের অর্থমন্ত্রী মাসুদ কারবাসিয়ান।

আজ সন্ধ্যায় রাজধানী তেহরানে ইরান, রাশিয়া ও আজারবাইজানের প্রেসিডেন্টের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সম্মেলন। তিন দেশের মধ্যে যৌথ সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

তেহরানে পুতিন

উত্তর-দক্ষিণ পরিবহন করিডরের আওতায় তিন দেশের রেল ও সড়ক যোগাযোগের অবকাঠামো এবং সই হওয়া চুক্তি নিয়ে আলোচনা করা হবে।

তেহরানে অবস্থানকালে প্রেসিডেন্ট পুতিন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এ নিয়ে পুতিন মোট তিনবার তেহরান সফর করলেন।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১