পরমাণু সমঝোতা রক্ষায় রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i48086-পরমাণু_সমঝোতা_রক্ষায়_রাশিয়া_গুরুত্বপূর্ণ_ভূমিকা_পালন_করছে_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রাজধানী তেহরানে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০১, ২০১৭ ২২:৫৬ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, পরমাণু সমঝোতা রক্ষার ক্ষেত্রে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রাজধানী তেহরানে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদমির পুতিনের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন।

তিনি বহুপক্ষীয় পরমাণু সমঝোতার কথা উল্লেখ করে বলেন, এ সমঝোতা রক্ষা করা সম্ভব হলে আঞ্চলিক ও বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে তা অবদান রাখবে। সন্ত্রাসবাদ প্রসঙ্গে প্রেসিডেন্ট রুহানি বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে তেহরান ও মস্কো উল্লেখযোগ্য অবদান রেখেছে। সন্ত্রাসবাদ-বিরোধী চূড়ান্ত লড়াইয়ে দু দেশের মধ্যকার পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বরোপ করেন।    

করমর্দন করছেন রুহানি ও পুতিন

প্রেসিডেন্ট রুহানি বলেন, সিরিয়া সংকটসহ যেকোনো উত্তেজনা কমাতে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকাটা জরুরি। তিনি রাশিয়াকে কৌশলগত ও সৎ প্রতিবেশী মিত্র বল উল্লেখে করেছেন।

বৈঠকে পুতিন বলেন, ইরান ও রাশিয়া জ্বালানি, অর্থনীতি, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এবং পরিবহন যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতামূলক সুসম্পর্ক রেখে চলেছে। পুতিন জোর দিয়ে বলেন, কোনো একপক্ষ পরমাণু সমঝোতা বানচাল করতে পারবে না।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১