প্যারিস সফরে ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি
-
ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি
ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি প্যারিস সফরে গেছেন। ফ্রান্সের কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনাই তাঁর এই সফরের উদ্দেশ্য।
ইউরোপ ও আমেরিকা বিষয়ক ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী তাখত রাভানচি আজ প্যারিসে ন্যাশনাল ডিপ্লোমেটিক একাডেমিতে বক্তব্য রাখবেন। তারপর ফ্রান্সের জাতীয় সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিশনের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদের কূটনৈতিক উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর জনাব রাভানচি আজ এলিসি প্রাসাদের মহাসচিবের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
আগামিকাল তাখত রাভানচি ইউরোপীয় পরিষদে,পররাষ্ট্র সম্পর্ক বিষয়ে বক্তব্য রাখার পর ফরাসি সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিশনের প্রধানের সঙ্গে আলোচনায় বসবেন বলে কথা রয়েছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/৭