বাশার আসাদকে যারা সরাতে চেয়েছিল তারাই এখন সরে গেছে: আমির আব্দুল্লাহিয়ান
-
আমির আব্দুল্লাহিয়ান
ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান সিরিয়ার সেনাবাহিনী এবং প্রতিরোধ বাহিনীর বিজয়ে অভিনন্দন জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তাঁর নিজস্ব টাইম লাইনে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি। গতকাল প্রকাশিত ওই টুইট বার্তায় তিনি বলেন, বাশার আসাদকে যারা ক্ষমতা থেকে সরিয়ে দিতে চেয়েছিল,তারাই এখন বর্জিত।
ইরানের সাবেক উপপরাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান আরও বলেন,সিরিয়া প্রতিরোধ শক্তির সঙ্গেই থাকবে।
প্রতিরোধ বাহিনীর সহযোগিতায় সিরিয় সেনারা গত বুধবার রাতে সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জোরের আল-বুকমাল শহরটি দায়েশ সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করে। দেইর আজ জোর মুক্ত করার এক সপ্তাহ পরই সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামে এই গুরুত্বপূর্ণ সাফল্যটি এলো বলে আমির আব্দুল্লাহিয়ান মন্তব্য করেন।
সিরিয় সেনারা গত কয়েক মাসে প্রতিরোধ বাহিনীসহ ইরানের পরামর্শ ও রাশিয়ার সহায়তায় সন্ত্রাসীদের ওপর কঠোর আঘাত হানতে সক্ষম হয়েছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১০