ইরানি সামরিক বিমান বিধ্বস্ত: পাইলট নিহত
নভেম্বর ১১, ২০১৭ ১৪:০৬ Asia/Dhaka
-
দুর্ঘটনাস্থলে ইরানি কর্মকর্তারা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র একটি সামরিক বিমান বিধ্স্ত হয়ে এর পাইলট নিহত হয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে এ দুর্ঘটনা ঘটেছে।
বিমানটি আজ (শনিবার) ফার্স প্রদেশের সারভেস্তান এলাকায় বিধ্বস্ত হয়। ফার্স প্রদেশের রাজধানী শিরাজ থেকে ৮৫ কিলোমিটার পূর্বে সারভেস্তান এলাকাটি অবস্থিত।
আইআরজিসি বলেছে, সুখোই-২২ মডেলের বিমান ছিল এটি। দুর্ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলেও আইআরজিসি নিশ্চিত করেছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।
ঘটনা তদন্তের জন্য এরইমধ্যে একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১
ট্যাগ