বিশ্বকাপ ফুটবল: গ্রুপ পর্বে যাদের সঙ্গে খেলবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i49217-বিশ্বকাপ_ফুটবল_গ্রুপ_পর্বে_যাদের_সঙ্গে_খেলবে_ইরান
২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় দল ‘বি’ গ্রুপে খেলার জন্য নির্বাচিত হয়েছে। এই গ্রুপে ইরানকে খেলতে হবে পর্তুগাল, স্পেন ও মরক্কোর সঙ্গে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৭ ২২:৪২ Asia/Dhaka
  • বিশ্বকাপ ফুটবল: গ্রুপ পর্বে যাদের সঙ্গে খেলবে ইরান

২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় দল ‘বি’ গ্রুপে খেলার জন্য নির্বাচিত হয়েছে। এই গ্রুপে ইরানকে খেলতে হবে পর্তুগাল, স্পেন ও মরক্কোর সঙ্গে।

আগামী বছরের জুন ও জুলাই মাসে রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় মস্কোর ক্রেমলিন স্টেট প্যালেসে গ্রুপ নির্ধারণের জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ গ্রুপে স্বাগতিক রাশিয়া খেলবে সৌদি আরব, মিশর ও উরুগুয়ের সঙ্গে। গ্রুপ ‘সি’তে খেলবে ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ক।

ইরানের জাতীয় ফুটবল দল 

‘ডি’ গ্রুপে খেলেবে আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ‘ই’ গ্রুপে খেলবে ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। ২০১৪ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি খেলবে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে গ্রুপ ‘এফ’-এ। ‘জি’ গ্রুপে থাকবে বেলজিয়াম, পানামা, তিউনিশিয়া ও ইংল্যান্ড। এছাড়া, ‘এইচ’ গ্রুপে থাকবে পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া ও জাপান।

২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত। আসরের উদ্বোধনী খেলায় স্বাগতিক রাশিয়া খেলবে সৌদি আরবের বিরুদ্ধে। চূড়ান্ত পর্বের এ আসরে রাশিয়ার ১১টি শহরের ১২টি ভেন্যুতে মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপে আইসল্যান্ড ও পানামা এবারই প্রথমবারের মতো খেলবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১