ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না: ফ্রান্সকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i49357-ক্ষেপণাস্ত্র_নিয়ে_কোনো_আলোচনা_হবে_না_ফ্রান্সকে_ইরান
ইসলামি প্রজাতন্ত্রের ব্যাপারে যেকোনো দৃষ্টিভঙ্গি পোষণের ক্ষেত্রে আরো সতর্ক হতে ফ্রান্সকে পরামর্শ দিয়েছে ইরান। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন তেহরানের ক্ষেপণাস্ত্রের ইস্যুতে আলোচনার আহ্বান জানানোর পর ইরানের এ মন্তব্য এলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৭ ১৫:৫৬ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্রের ব্যাপারে যেকোনো দৃষ্টিভঙ্গি পোষণের ক্ষেত্রে আরো সতর্ক হতে ফ্রান্সকে পরামর্শ দিয়েছে ইরান। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন তেহরানের ক্ষেপণাস্ত্রের ইস্যুতে আলোচনার আহ্বান জানানোর পর ইরানের এ মন্তব্য এলো।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (সোমবার) বলেছেন, "তেহরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করার আগে ফরাসিসহ অন্যান্য রাষ্ট্র প্রধানদের উচিত এ অঞ্চলে গত কয়েক দশকে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তনের পাশাপাশি অতীত এবং বর্তমান সময়ের পরিস্থিতির মধ্যে বড় ধরনের যে পরিবর্তন ঘটেছে তার প্রতি গভীর মনোযোগ দেয়া।"  

তিনি বলেন, "কথাবার্তা এবং বিবৃতি দেয়ার ক্ষেত্রে তাদের উচিত এ বিষয়গুলো অত্যন্ত সতর্কভাবে বিশ্লেষণ করা। কারণ ইসলামি প্রজাতন্ত্র ইরান তার প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ইস্যুতে কোনো ধরনের আলোচনা করবে না।"    

বাহরাম কাসেমি বলেন, "আমাদের ফরাসি বন্ধুদের আরো সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।" ইরানি এবং ফরাসি কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আরো প্রয়োজনীয় উপলক্ষ্য আছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, তেহরান ফরাসি নেতাদের স্মরণ করিয়ে দিতে চায় যে, গত কয়েক বছরে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানই একমাত্র দেশ যে সবচেয়ে বেশি মূল্য দিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৪