আমেরিকা, ইসরাইল, সৌদির সমর্থন: আইআরজিসি'র নিন্দা
https://parstoday.ir/bn/news/iran-i50771-আমেরিকা_ইসরাইল_সৌদির_সমর্থন_আইআরজিসি'র_নিন্দা
ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভের নামে দাঙ্গাকারীদের প্রতি পরোক্ষ ও প্রত্যক্ষ সমর্থনের জন্য আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের নিন্দা করেছে  ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০২, ২০১৮ ১৬:০১ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল রামজান শরীফ
    ব্রিগেডিয়ার জেনারেল রামজান শরীফ

ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভের নামে দাঙ্গাকারীদের প্রতি পরোক্ষ ও প্রত্যক্ষ সমর্থনের জন্য আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং সৌদি আরবের নিন্দা করেছে  ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

এ বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামজান শরীফ বলেছেন, এ দেশগুলো দাঙ্গাকারীদের প্রতি সমর্থন দিচ্ছে এবং তাদের এই সমর্থনের কারণে শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও বিদেশী মদদপুষ্ট দাঙ্গাকারীদেরকে পার্থক্য করা সম্ভব হয়েছে।

জেনারেল রামজান শরীফ বলেন, হোয়াইট হাউজ ও শত্রুদের গুপ্তচর সংস্থাগুলো ইরানের জনগণকে ইসলামি বিপ্লব রক্ষা করার অঙ্গীকার থেকে সরিয়ে নিতে পারবে না।

জেনারেল রামজান শরীফ বলেন, শান্তিপূর্ণ উপায়ে পেশ করা বিক্ষোভকারীদের ন্যায্য দাবি বিবেচনা করবে সরকার এবং শিগগিরি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২