ইরানের বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i50877-ইরানের_বিরুদ্ধে_আবার_নিষেধাজ্ঞা_দিল_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ধারবাহিক বিদ্বেষী নীতির আওতায় ইরানের পাঁচটি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৫, ২০১৮ ০৪:২৩ Asia/Dhaka
  • মার্কিন অর্থ মন্ত্রণালয়
    মার্কিন অর্থ মন্ত্রণালয়

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ধারবাহিক বিদ্বেষী নীতির আওতায় ইরানের পাঁচটি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।

মার্কিন সরকার বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করার কথিত অভিযোগে ওই পাঁচ শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এসব কোম্পানিকে আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা থেকে বের করে দেয়া হয়েছে।  এসব কোম্পানি ইরানের বৃহৎ শিল্প গোষ্ঠী ‘শাহিদ বাকেরি’র শাখা প্রতিষ্ঠান হিসেবে কজ করছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, নিষেধাজ্ঞার আওতায় আসা পাঁচ ইরানি কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে, এসব কোম্পানির সঙ্গে যেকোনো বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছে এবং এগুলোকে আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন ব্যবস্থা থেকে বের করে দেয়া হয়েছে।

এর আগে মার্কিন কর্মকর্তারা সম্প্রতি বলেছিলেন, ইরানের চলমান গোলযোগের পরিপ্রেক্ষিতে দেশটির বিরুদ্ধে অচিরেই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

বাস্তবতা হচ্ছে, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকে এ পর্যন্ত আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র, হুমকি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইরান।#

পার্সটুডে/মুজহিদুল ইসলাম/৫