ওয়াশিংটন থেকে দূতাবাস সরিয়ে ফেলুন: মুসলিম বিশ্বকে নাবি বেরি
https://parstoday.ir/bn/news/iran-i51447-ওয়াশিংটন_থেকে_দূতাবাস_সরিয়ে_ফেলুন_মুসলিম_বিশ্বকে_নাবি_বেরি
লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে সব মুসলিম দেশের দূতাবাস সরিয়ে আনতে হবে। মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে এ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৮ ১৫:৪২ Asia/Dhaka
  • নাবি বেরি
    নাবি বেরি

লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, আমেরিকার রাজধানী ওয়াশিংটন থেকে সব মুসলিম দেশের দূতাবাস সরিয়ে আনতে হবে। মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার প্রতিবাদে এ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

আজ (মঙ্গলবার) তেহরানে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র আন্তঃসংসদীয় সম্মেলনে তিনি আরও বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে সব মুসলিম দেশকেই শক্ত অবস্থান নিতে হবে। যেসব মুসলিম দেশে ইসরাইলের দূতাবাস রয়েছে সেসব দেশের সরকারের উচিত ইসরাইলি দূতাবাস বন্ধ করে দেয়া। এছাড়া অসলো চুক্তিসহ ইসরাইলের সঙ্গে এ পর্যন্ত যত চুক্তি হয়েছে সেগুলো বাতিল করে দিতে হবে। 

লেবাননের সংসদ স্পিকার আরও বলেন, দখলদার ইসরাইল গোটা ফিলিস্তিনকে একটি বিশাল জেলখানায় পরিণত করেছে। সম্মিলিতভাবে এই দখলদার শক্তিকে মোকাবিলা করতে হবে। 

তেহরান সম্মেলনে আলজেরিয়ার সংসদ স্পিকার আলসাঈদ বুহজেহ বলেছেন, আমেরিকা সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে করে চলেছে। মার্কিন দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে সরিয়ে আনার সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তিনি। আলসাঈদ আবুজেহ বলেন, ফিলিস্তিনিদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা চলবে না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬