গ্যাস পাইপ লাইন চালুর ক্ষেত্রে পাকিস্তান সহযোগিতা করছে না: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i52209-গ্যাস_পাইপ_লাইন_চালুর_ক্ষেত্রে_পাকিস্তান_সহযোগিতা_করছে_না_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, গ্যাস পাইপ লাইন চালুর বিষয়ে পাকিস্তান সহযোগিতা করছে না। এ ক্ষেত্রে আমেরিকা ও সৌদি আরবের নাশকতা থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। আজ (মঙ্গলবার) সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। পাকিস্তান সীমান্ত পর্যন্ত ইরান পাইপ লাইন বসানোর কাজ সম্পন্ন করে রেখেছে। কিন্তু পাকিস্তান এখন পর্যন্ত তাদের অংশে নির্মাণ কাজ শুরুই করে নি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৮ ১৪:১৩ Asia/Dhaka
  • বিজান জাঙ্গানে
    বিজান জাঙ্গানে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, গ্যাস পাইপ লাইন চালুর বিষয়ে পাকিস্তান সহযোগিতা করছে না। এ ক্ষেত্রে আমেরিকা ও সৌদি আরবের নাশকতা থাকতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। আজ (মঙ্গলবার) সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। পাকিস্তান সীমান্ত পর্যন্ত ইরান পাইপ লাইন বসানোর কাজ সম্পন্ন করে রেখেছে। কিন্তু পাকিস্তান এখন পর্যন্ত তাদের অংশে নির্মাণ কাজ শুরুই করে নি।

ইরানের সঙ্গে গ্যাস পাইপ লাইন স্থাপন না করে অন্য কোনো উপায় অবলম্বনের জন্য পাকিস্তানের ওপর চাপ ছিল বলে তিনি স্বীকার করেন। তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের ওপর দিয়ে তুর্কিমেনিস্তানের গ্যাস ভারত পর্যন্ত নিয়ে যাওয়ার প্রকল্প চালুর জন্য ইসলামাবাদের ওপর চাপ রয়েছে। ওই প্রকল্প তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত গ্যাস পাইপ লাইন বা 'টাপি' নামে পরিচিত।

গত সপ্তাহে তুর্কমেনিস্তানের ভাইস প্রেসিডেন্ট মাকসাত বাবায়েভ বলেছেন, সৌদি আরব 'টাপি' প্রকল্পে পুঁজি বিনিয়োগ করবে।  সংযুক্ত আরব আমিরাতও পুঁজি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। তবে ইরানের তেলমন্ত্রী বলেছেন, ওই প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা কম। কারণ ভারত ও পাকিস্তান এ বিষয়ে সমঝোতায় পৌঁছতে পারবে বলে মনে হয় না।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০