ম্যাকরনের সফরের ব্যাপারে শর্ত মানবে না তেহরান: কাসেমি
https://parstoday.ir/bn/news/iran-i52525-ম্যাকরনের_সফরের_ব্যাপারে_শর্ত_মানবে_না_তেহরান_কাসেমি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ফরাসি প্রেসিডেন্টের পরিকল্পিত তেহরান সফরের ব্যাপারে কোনো শর্ত মেনে নেবে না তার দেশ। আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ১৪:১৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ফরাসি প্রেসিডেন্টের পরিকল্পিত তেহরান সফরের ব্যাপারে কোনো শর্ত মেনে নেবে না তার দেশ। আজ (সোমবার) তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

চলতি বছর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের ইরান সফরের কথা রয়েছে। কিন্তু এ সফরের ব্যাপারে প্যারিস তেহরানকে শর্ত দিয়েছে বলে কোনো কোনো গণমাধ্যমে প্রকাশিত খবর সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে কাসেমি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান গত চার দশকে অন্য দেশগুলোর সঙ্গে নিজের আচরণ কেমন হবে তা প্রমাণ করেছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

তিনি বলেন, দু’দেশের মধ্যে সহযোগিতা ক্রমবর্ধমান থাকা সত্ত্বেও ইরান এতটা বিপদে পড়েনি যে ফ্রান্সের অন্যায় শর্ত মানতে হবে। ইরান কারো শর্ত মেনে নয় বরং নিজের নীতি অনুযায়ী কর্মপরিকল্পনা ঠিক করে বলে তিনি জানান।

ফ্রান্স ইরানকে ঠিক কি শর্ত দিয়েছে তা স্পষ্ট জানা যায়নি। তবে ইরানের সিনিয়র সংসদ সদস্য জাওয়াদ কারিমি কুদ্দুসি সম্প্রতি বলেছেন, শর্ত মেনে ফরাসি প্রেসিডেন্টের সফরের আয়োজন করবে না তেহরান। প্রয়োজনে পরিকল্পিত সফর বাতিল করা হবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫