সিরিয়া ও ইরাকে আমাদের সামরিক ঘাঁটি নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i53277-সিরিয়া_ও_ইরাকে_আমাদের_সামরিক_ঘাঁটি_নেই_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়া ও ইরাকে ইরানের কোনো সামরিক ঘাঁটি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আজ (রোববার) মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে ইরান ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় ফল এসেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ১৭:৫০ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

সিরিয়া ও ইরাকে ইরানের কোনো সামরিক ঘাঁটি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি আজ (রোববার) মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের সম্মেলনে আরও বলেছেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে ইরান ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় ফল এসেছে।

তিনি বলেন, "আমরা এখন মধ্যপ্রাচ্যে দায়েশ বা আইএসের পরাজয়ের বিষয়টি নিয়ে কথা বলতে পারি। দায়েশের হাত থেকে ইরাক ও সিরিয়ার অঞ্চলগুলো মুক্ত করা হয়েছে। তবে দায়েশের হুমকি এখনও আছে।" তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জাওয়াদ জারিফ (বামে)

ইয়েমেন পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সামরিক উপায়ে বিজয় অর্জন করতে পারবে ভেবেই সৌদি আরব ইয়েমেনে হামলা চালিয়েছিল। কিন্তু সেখানে গত চার বছরের ঘটনাবলী থেকে প্রমাণিত হয়েছে, সামরিক উপায়ে সমস্যার সমাধান সম্ভব নয়, গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯