ইরান হচ্ছে প্রতিরোধ সংগ্রামের আধ্যাত্মিক জননী: হিজবুল্লাহ
-
শেইখ নায়িম কাসেম
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান হচ্ছে প্রতিরোধ সংগ্রামের আধ্যাত্মিক জননী। দেশটি নিঃস্বার্থভাবে প্রতিরোধ সংগ্রামকে সাহায্য করে যাচ্ছে।
তিনি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যে মধ্যপ্রাচ্যের জন্য কতটা বিপজ্জনক তা উপলব্ধি করতে হবে। এই বাস্তবতা উপলব্ধি করতে না পারলে আমাদের উন্নতি সম্ভব নয়।
হিজবুল্লাহর উপমহাসচিব বলেন, আমেরিকাসহ কয়েকটি দেশ ইহুদিবাদী ইসরাইলের প্রতি সাহায্য-সমর্থন বাড়িয়ে দিয়েছে। আধিপত্যকামী দেশগুলোর সহযোগিতায় ইসরাইল গোটা বিশ্বে নানা অন্যায় তৎপরতা অব্যাহত রেখেছে এবং নিজেকে মজলুম হিসেবে তুলে ধরে নানা স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
নায়িম কাসেম আরও বলেন, ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দিতে বাধ্য করতে আমেরিকা নানা উপায় অবলম্বন করছে। তবে মুসলমানদের সম্মান ও মর্যাদার জন্য দখলদার শক্তির বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৬