মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা ইউরোপ-আমেরিকার নেই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i54273-মানবাধিকার_নিয়ে_কথা_বলার_যোগ্যতা_ইউরোপ_আমেরিকার_নেই_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার বিষয়ক সংস্থার সচিব মোহাম্মাদ জাওয়াদ লারিজানি বলেছেন, মানবাধিকারের বিষয়টি পুরো মানবজাতির; এটা শুধুমাত্র ইউরোপ ও আমেরিকার নয়। তিনি বলেন, তারা যেসব অপরাধ করেছে তাতে মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১১, ২০১৮ ১৭:২৭ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ লারিজানি
    মোহাম্মাদ জাওয়াদ লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের মানবাধিকার বিষয়ক সংস্থার সচিব মোহাম্মাদ জাওয়াদ লারিজানি বলেছেন, মানবাধিকারের বিষয়টি পুরো মানবজাতির; এটা শুধুমাত্র ইউরোপ ও আমেরিকার নয়। তিনি বলেন, তারা যেসব অপরাধ করেছে তাতে মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা নেই।

জাওয়াদ লারিজানি বলেন, আমেরিকা ও তার ইউরোপের কিছু মিত্র কোটি কোটি মানুষের ক্ষেত্রে একচোখা নীতি নিয়েছে এবং তাদের প্রতি অত্যন্ত আগ্রাসী আচরণ করছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৩৭তম বার্ষিক বৈঠকে যোগ দেয়ার জন্য রাজধানী তেহরান ছাড়ার আগে ইরানের এ কর্মকর্তা এসব কথা বলেন।

তিনি বলেন, এ ধরনের আচরণের বিষয়ে ইরান অত্যন্ত সংবেদনশীল এবং মানবাধিকারের ছদ্মাবরণে ইউরোপ-আমেরিকার কর্মকাণ্ড ও এমন আচরণের মুখোশ উন্মোচন করা দরকার। জাওয়াদ লারিজানি বলেন, ইয়েমেনে সৌদি আগ্রাসনে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, শত শত শিশুর রক্ত ঝরেছে এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে। অথচ সেই সৌদি আরবকে ব্যাপকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা ও ইউরোপ। ইয়েমেনে এই যুদ্ধাপরাধ পূর্ণাঙ্গভাবে উন্মোচিত হওয়া উচিত।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১