গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে না ইউরোপ: ইরান
-
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের প্রধান আলাউদ্দিন বোরুজের্দি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের প্রধান আলাউদ্দিন বোরুজের্দি বলেছেন, ইউরোপ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে না। অতীতেও এর প্রমাণ পাওয়া গেছে।
ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন নতুনকরে নিষেধাজ্ঞা আরোপের যে প্রস্তাব দিয়েছে তার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। বোরুজের্দি আরও বলেছেন, ইউরোপীয় দেশগুলোকে যদি আমেরিকাকে খুশি করার জন্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তা হবে মার্কিন চাপের কাছে তাদের নতিস্বীকার এবং এটি হবে সবচেয়ে নিকৃষ্ট পন্থা।
তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো এ ধরনের প্রস্তাব বাস্তবায়ন করলে ইরানের সঙ্গে তাদের সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে।
রাশিয়া, চীন ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন বোরুজের্দি।
আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ধরে রাখার জন্য তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে প্রস্তাব দিয়েছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮