ইরান এখন বিশ্ব শক্তি: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i55044-ইরান_এখন_বিশ্ব_শক্তি_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি'র উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, চার দশকের অবরোধের পরও ইরানি জাতি দৃঢ়তার সঙ্গে শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আল্লাহর ওপর নির্ভরশীলতা এবং আল্লাহর শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই ইরানিরা সাফল্য অর্জন করছে বলে তিনি জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩০, ২০১৮ ১০:৪৬ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি
    ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি'র উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, চার দশকের অবরোধের পরও ইরানি জাতি দৃঢ়তার সঙ্গে শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আল্লাহর ওপর নির্ভরশীলতা এবং আল্লাহর শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমেই ইরানিরা সাফল্য অর্জন করছে বলে তিনি জানান।

সালামি বলেন, ইরানি জনগণের উন্নয়ন ও অগ্রগতি থেমে থাকবে না। আইআরজিসি'র উপপ্রধান আরও বলেন, ইরান নিজের চেষ্টায় পরমাণু ক্ষেত্রে যেসব সাফল্য অর্জন করেছে সেগুলোর বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপ উঠেপড়ে লেগেছে। তাদের এ তৎপরতা প্রমাণ করে তারা গোটা ইরানি জাতির শত্রু।

তিনি বলেন, ইরান সর্বোচ্চ নেতার সহযোগিতায় সম্মান ও দৃঢ়তার সঙ্গে সাম্রাজ্যবাদের মোকাবেলা করে চলেছে এবং বর্তমানে আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিতে পরিণত হয়েছে। 

ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি আরও বলেন, ইরানের ইসলামি বিপ্লব একত্ববাদ ও ঈমানের ওপর নির্ভরশীল। এ কারণে ইসলামি বিপ্লবের পর বিশ্ব সাম্রাজ্যবাদীরা ইরানকে তাদের সাম্রাজ্যবাদী ও উপনিবেশবাদী লক্ষ্য-উদ্দেশ্যের পথে বাধা হিসেবে দেখতে পায়। এরপর তারা সাদ্দামকে দিয়ে ইরানের ওপর আট বছরের যুদ্ধ চাপিয়ে দেয়। কিন্তু ইরানি জাতির বিশেষকরে শহীদদের আত্মত্যাগের কারণে শত্রুরা পরাজিত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০