ইরাকে সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে সহযোগিতা অব্যাহত থাকবে: ইরানের অঙ্গীকার
https://parstoday.ir/bn/news/iran-i55994-ইরাকে_সন্ত্রাস_বিরোধী_লড়াইয়ে_সহযোগিতা_অব্যাহত_থাকবে_ইরানের_অঙ্গীকার
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে ইরাকের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০১৮ ১৯:১২ Asia/Dhaka
  • ইরান-ইরাকের প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্কিত যৌথ কমিশনের বৈঠক
    ইরান-ইরাকের প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্কিত যৌথ কমিশনের বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত সন্ত্রাস-বিরোধী লড়াইয়ে ইরাকের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে।

ইরান ও ইরাকের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্পর্কিত যৌথ কমিশনের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেছেন। আজ (বুধবার) ইরাকের রাজধানী বাগদাদে এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

তিনি বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে ইরাকে ব্যাপক ক্ষতিসাধন করেছে। এ কারণে সব দেশের উচিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইকে সর্বাত্মকভাবে গুরুত্ব দেয়া তা নাহলে তাদেরকে দুর্ভোগ পোহাতে হবে।

জেনারেল হাতামি বলেন, “এই সংকটে ইরাকের জনগণের পাশে দাঁড়িয়েছে ইরান এবং আমাদের অঙ্গীকার হচ্ছে শেষ পর্যন্ত এ লড়াইয়ে আমরা থাকব।”  

উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয় লাভ করায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী দেশটির জনগণ ও সরকারকে আবারো অভিনন্দন জানান। এছাড়া, বাগদাদের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাকে তিনি স্বাগত জানান। তিনি বলেন, দু দেশের মধ্যে অর্থপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে ইরান খুবই আগ্রহী।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮