ইরানে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা
https://parstoday.ir/bn/news/iran-i56242-ইরানে_অনুষ্ঠিত_হচ্ছে_৩৫তম_আন্তর্জাতিক_কুরআন_প্রতিযোগিতা
বাংলাদেশসহ বিশ্বের ৮৪ দেশের ৩৭০ জন ক্বারি ও হাফেজগণের অংশ গ্রহণে ইরানে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতা। গত বৃহস্পতিবার ২০ এপ্রিল রাজধানী তেহরানের মোসাল্লায় সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৩, ২০১৮ ১৬:১১ Asia/Dhaka
  • ইরানে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা

বাংলাদেশসহ বিশ্বের ৮৪ দেশের ৩৭০ জন ক্বারি ও হাফেজগণের অংশ গ্রহণে ইরানে অনুষ্ঠিত হচ্ছে ৩৫তম আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতা। গত বৃহস্পতিবার ২০ এপ্রিল রাজধানী তেহরানের মোসাল্লায় সপ্তাহব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

ইরানের ওয়াকফ ও কল্যাণ সংস্থার প্রধান আলি মোহাম্মাদি এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এসময় তিনি বিশ্বের সকল মুসলমানের জন্য বিশুদ্ধ ধর্ম ইসলামের যেসব দিক নির্দেশনা রয়েছে সেগুলো তুলে ধরেন। তিনি বলেন,খাঁটি ধর্ম ইসলাম যে কারোর জন্য ব্যক্তিগত ভাবে বিশেষ দিক-নির্দেশনা নির্ধারণ করে দিয়েছে। সুতরাং প্রত্যেকের এসব স্বর্গীয় আদেশ সঠিকভাবে পালন করা উচিত।

তিনি বলেন,ব্যক্তিগত নির্দেশাবলী ছাড়াও মুসলিমদের জন্য সম্মিলিতভাবে ও গোষ্ঠীভিত্তিক দিক-নির্দেশনাও দেওয়া হয়েছে। এই ধরনের নিয়ম নীতি মেনে চলা সকলের জন্য আবশ্যক।

আলি মোহাম্মাদি জানান,এই বছরের পবিত্র আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার স্লোগান ‘ওয়ান ন্যাশন,ওয়ান বুক’ তথা ‘এক বই এক জাতি’। তিনি বলেন, ইসলামি সামাজিক নিয়মকানুন অধিক গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরেও ইসলামের শত্রুরা দুর্ভাগ্যবশত ব্যক্তিগত নিয়মকানুনকে সবার আগে তুলে ধরে।

ইরানের ওয়াকফ ও কল্যাণ সংস্থার প্রধান আরও বলেন,পবিত্র কুরআন প্রতিযোগিতার ৩৫তম আসরে ৮৪ দেশের প্রতিনিধি একযোগে প্রতিযোগিতার ৫টি বিভাগে অংশ নিচ্ছে। এছাড়া এবারের প্রতিযোগিতার মধ্যে কুরআন গবেষণা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/আবুসাঈদ/২৩