‘ইরান সবসময় কোরিয় উপদ্বীপের উত্তেজনার নিরসন চেয়েছে’
https://parstoday.ir/bn/news/iran-i56454-ইরান_সবসময়_কোরিয়_উপদ্বীপের_উত্তেজনার_নিরসন_চেয়েছে’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তেহরান সবসময় কোরিয় উপদ্বীপের উত্তেজনার নিরসন চেয়ে আসছে। তিনি আরো বলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার উত্তেজনা নিরসন এবং সম্পর্ক স্বাভাবিক করার জন্য দু দেশের নেতারা যে প্রচেষ্টা চালাচ্ছেন ইরান তার প্রশংসা করে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ২৮, ২০১৮ ০৮:৩১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তেহরান সবসময় কোরিয় উপদ্বীপের উত্তেজনার নিরসন চেয়ে আসছে। তিনি আরো বলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার উত্তেজনা নিরসন এবং সম্পর্ক স্বাভাবিক করার জন্য দু দেশের নেতারা যে প্রচেষ্টা চালাচ্ছেন ইরান তার প্রশংসা করে।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই নেতার মধ্যকার সাম্প্রতিক বৈঠকের কথা উল্লেখ করে কাসেমি বলেন, তাদের মধ্যকার এ বৈঠককে দায়িত্বশীল পদক্ষেপ বলে মনে করে ইরান এবং এমন পদক্ষেপ কোরিয় উপদ্বীপ ও সারা বিশ্বে টেকসই শান্তি আনতে পারে।

বাহরাম কাসেমি বলেন, “ইরানের স্থায়ী ও মূল নীতি হচ্ছে- আমরা গণবিধ্বংসী অস্ত্র তৈরি, রাখা এবং ব্যবহারের বিরোধী। এ ধরনের অস্ত্র থেকে বিশ্ব মুক্ত হোক- আমরা তাই সমর্থন করি।”  

দুই কোরিয়ার নেতার শীর্ষ বৈঠককে নতুন ও ঐতিহাসিক অধ্যায় বলে উল্লেখ করেন ইরানের এ মুখপাত্র।  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮