গাজা গণহত্যার নিন্দা জানিয়ে জারিফের টুইট: ‘ভয়ঙ্কর লজ্জার দিন’
https://parstoday.ir/bn/news/iran-i57316-গাজা_গণহত্যার_নিন্দা_জানিয়ে_জারিফের_টুইট_ভয়ঙ্কর_লজ্জার_দিন’
গাজা উপত্যকায় হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারীর ওপর ইসরাইলি সেনাদের পাশবিক গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদী সরকার আজ বিশ্বের সর্ববৃহৎ উন্মুক্ত কারাগার- গাজা উপত্যকার অসংখ্য মানুষে প্রাণ কেড়ে নিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৫, ২০১৮ ০১:২২ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

গাজা উপত্যকায় হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভকারীর ওপর ইসরাইলি সেনাদের পাশবিক গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদী সরকার আজ বিশ্বের সর্ববৃহৎ উন্মুক্ত কারাগার- গাজা উপত্যকার অসংখ্য মানুষে প্রাণ কেড়ে নিয়েছে।

তিনি সোমবার রাতে এক টুইটার বার্তায় লিখেছেন, এ গণহত্যার একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের দূতাবাস তেল আবিব থেকে বায়তুল মুকাদ্দাসে স্থানান্তরের অনুষ্ঠান উদযাপন করেছেন। আমেরিকার পদলেহী আরব শাসকরা এ সময় নিজ নিজ দেশের জনমতকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত। দিনটি ভয়ঙ্কর লজ্জাজনক দিন।

জারিফের টুইট

অধিকৃত বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস খোলার প্রতিবাদে সোমবার গাজা উপত্যকায় বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইহুদিবাদী সেনারা। এতে অন্ত ৫৫ ফিলিস্তিনি শহীদ ও দুই হাজারের বেশি মানুষ আহত হয়।

ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে ফিলিস্তিনিদের কাছ থেকে বায়তুল মুকাদ্দাস শহর দখল করে নেয়। এখন পর্যন্ত আন্তর্জাতিক সমাজ এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। এ অবস্থায় সেই অবৈধ শহরে নিজের দূতাবাস খুলল মার্কিন সরকার।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫