‘মার্কিন অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে ইউরোপকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে’
-
এস্তোনিয়ার নতুন রাষ্ট্রদূতের সঙ্গে প্রেসিডেন্ট রুহানির বৈঠক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সব দেশ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে অবশ্যই মার্কিন অবৈধ ও বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে।
ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়া প্রসঙ্গে প্রেসিডেন্ট রুহানি একথা বলেছেন। তেহরানে নিযুক্ত এস্তোনিয়ার রাষ্ট্রদূত মারিন মতুসের পরিচয়পত্র গ্রহণকালে প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, “পরমাণু সমঝোতা থেকে পরিপূর্ণ সুবিধা পেলেই কেবল ইরান তা মেনে চলবে।
তিনি হঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অযৌক্তিক ও অবৈধ পদক্ষেপের মাধ্যমে আমেরিকা তার অভ্যন্তরীণ আইন বিশ্বের অন্যান্য অংশের ওপর চাপিয়ে দিতে চায়।
গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। সারা বিশ্বের ব্যাপক বিরোধিতা সত্ত্বেও তিনি এ পদক্ষেপ নেন। পাশাপাশি তিনি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের কথা ঘোষণা করেন। তার এ পদক্ষেপের বিরুদ্ধে ইউরোপের অনেক দেশ তাদের ভিন্ন অবস্থানের কথা জানিয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫