গাজায় ইসরাইলি হত্যাকাণ্ড পূর্ব-পরিকল্পিত: ইরান
-
গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ
জতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত গোলাম আলী খশরু বলেছেন, গত ১৪ মে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে হত্যাকাণ্ড চালিয়েছে তা ছিল পূর্ব-পরিকল্পিত। বায়তুল মুকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে গাজার জনগণের ওপর ওইদিন নির্বিচারে হত্যাকাণ্ড চালায় ইসরাইলি বাহিনী।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আয়োজিত ‘সশস্ত্র সহিংতায় বেসামরিক মানুষের সুরক্ষা’ বিষয়ক এক বিতর্কে গতকাল (মঙ্গলবার) ইরানি রাষ্ট্রদূত এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, আমেরিকার পরিপূর্ণ মদদ নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে অপরাধযজ্ঞ চালাচ্ছে ইসরাইল।
১৪ মে’র ঘটনাকে গোলাম আলী খশরু গণহত্যা বলে উল্লেখ করেন। তিনি বলেন, ওই দিন যে ৬২ জনকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে তা যে পূর্ব-পরিকল্পিত ও ইচ্ছাকৃত ছিল তাতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, আমেরিকার মদদে ইসরাইল এগুলো করেছে এবং আমেরিকাই গাজা হত্যাকাণ্ড তদন্তের বিষয়ে বাধা সৃষ্টি করেছে। তিনি বলেন তদন্ত কমিশন গঠন করার ক্ষেত্রে বাধা দিয়ে আমেরিকা ইসরাইলকে সুরক্ষা দেয়ার চেষ্টা করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩