যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইরানের উপদেষ্টারা থাকবেন: কমান্ডার আলী নেজাদ
https://parstoday.ir/bn/news/iran-i58162-যুদ্ধ_শেষ_না_হওয়া_পর্যন্ত_ইরানের_উপদেষ্টারা_থাকবেন_কমান্ডার_আলী_নেজাদ
দামেস্ক সরকারের অনুমতি সাপেক্ষে যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত ইরানের সামরিক উপদেষ্টারা সিরিয়ায় অবস্থান করবে বলে সিরিয়ায় তৎপর ইরানের পদস্থ সামরিক উপদেষ্টাদের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাসেম আলী নেজাদ জানিয়েছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ৩০, ২০১৮ ১৬:৫৩ Asia/Dhaka
  • যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইরানের উপদেষ্টারা থাকবেন: কমান্ডার আলী নেজাদ

দামেস্ক সরকারের অনুমতি সাপেক্ষে যতদিন প্রয়োজন ততদিন পর্যন্ত ইরানের সামরিক উপদেষ্টারা সিরিয়ায় অবস্থান করবে বলে সিরিয়ায় তৎপর ইরানের পদস্থ সামরিক উপদেষ্টাদের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাসেম আলী নেজাদ জানিয়েছেন।

জেনারেল আলী নেজাদ আজ (বুধবার) ইরানের সংবাদ সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকরে সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টাদের পক্ষ থেকে দেয়া সহযোগিতার প্রতি ইঙ্গিত করে বলেন, সিরিয়ায় যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত দেশটিতে ইরানের সামরিক উপদেষ্টাদের উপস্থিতির প্রয়োজনীয়তা অনেক গভীর এবং এটি  অব্যাহত রাখতে হবে। 

জেনারেল আলী নেজাদ উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ায় সেনাবাহিনী এবং প্রতিরোধকামী শক্তিগুলোর সাম্প্রতি বিজয়ের প্রতি ইঙ্গিত করে বলেন, যখনই সিরিয় বাহিনী এবং প্রতিরোধকামী শক্তিগুলো সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে সফল হয় তখনই  পশ্চিমাদেশগুলো সন্ত্রাসীদের রক্ষা করার জন্য নানা তৎপরতা শুরু করে দেয়। 

ইরানের এ সামরিক কমান্ডার বলেন, সন্ত্রাসীদের সহায়তা দিতে এবং সিরিয় সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসীদের পরাজয় ঢাকা দিতেই চলতি বছরের এপ্রিলে সিরিয়ার সামরিক অবস্থানে আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০