এটা কি মানবাধিকার ইস্যুতে আমেরিকার নমুনা? (বাংলা সাবটাইটেলসহ ভিডিও)
https://parstoday.ir/bn/news/iran-i58894-এটা_কি_মানবাধিকার_ইস্যুতে_আমেরিকার_নমুনা_(বাংলা_সাবটাইটেলসহ_ভিডিও)
১৯৯৩ সালের ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ড্যাভিডিয়ান সম্প্রদায়ের সদর দফতরে নৃশংস হামলা চালিয়েছিল মার্কিন গোয়েন্দা বাহিনী। টেক্সাস অঙ্গরাজ্যের ওয়াকো শহরে অবস্থিত ওই দফতরে মার্কিন ঘরোয়া গোয়েন্দা বাহিনী এফবিআই'-এর বর্বোরোচিত হামলায় নিহত হয়েছিল ড্যাভিডিয়ান সম্প্রদায়ের ৭৬ জন নারী, পুরুষ ও শিশু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৮ ১১:২৬ Asia/Dhaka

১৯৯৩ সালের ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ড্যাভিডিয়ান সম্প্রদায়ের সদর দফতরে নৃশংস হামলা চালিয়েছিল মার্কিন গোয়েন্দা বাহিনী। টেক্সাস অঙ্গরাজ্যের ওয়াকো শহরে অবস্থিত ওই দফতরে মার্কিন ঘরোয়া গোয়েন্দা বাহিনী এফবিআই'-এর বর্বোরোচিত হামলায় নিহত হয়েছিল ড্যাভিডিয়ান সম্প্রদায়ের ৭৬ জন নারী, পুরুষ ও শিশু।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ওই বর্বরোচিত ঘটনার সমালোচনা করে বলেছেন, "আমেরিকায় মানবাধিকার লঙ্ঘনের এমন কিছু ঘটনা রয়েছে যেগুলোর বিষয়ে জাতিসংঘকে অবশ্যই আন্তরিকতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। এর কোনো কোনোটি প্রথম থেকেই উপেক্ষিত হয়ে এসেছে। এর একটি হলো, ক্লিনটনের সময় ড্যাভিডিয়ান সম্প্রদায়ের সদর দপ্তরে অগ্নিসংযোগ। কেন এ ঘটনার বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে না?"

ইরানের সর্বোচ্চ নেতা প্রশ্ন রাখেন- "এমন রেকর্ডের অধিকারী হওয়ার পরও কি আমেরিকা অন্যদেরকে মানবাধিকার ইস্যুতে দিকনির্দেশনা দেওয়ার অধিকার রাখে? এটি একটি মৌলিক ইস্যু। এ বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে।"#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/মো. আবু সাঈদ/১৩