শিগগিরই ইরানের সঙ্গে আলোচনায় বসবে ইউরোপের ১০০ কোম্পানি
https://parstoday.ir/bn/news/iran-i59294-শিগগিরই_ইরানের_সঙ্গে_আলোচনায়_বসবে_ইউরোপের_১০০_কোম্পানি
ইউরোপের ১০০ কোম্পানি খুব শিগগিরই ইরানের সঙ্গে আলোচনা শুরু করবে। এ তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্র নীতি বিষয়ক উপ-প্রধান হেলগা স্মিথ। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার বিষয়ে ইউরোপ আগের চেয়ে বেশি আন্তরিক। এ লক্ষ্য বাস্তবায়নের ধরণ কি হবে তা নির্ধারণে চেষ্টা চলছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ২১, ২০১৮ ০৮:২২ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি ও হেলগা স্মিথ
    আলী আকবর সালেহি ও হেলগা স্মিথ

ইউরোপের ১০০ কোম্পানি খুব শিগগিরই ইরানের সঙ্গে আলোচনা শুরু করবে। এ তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্র নীতি বিষয়ক উপ-প্রধান হেলগা স্মিথ। তিনি বলেছেন, পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার বিষয়ে ইউরোপ আগের চেয়ে বেশি আন্তরিক। এ লক্ষ্য বাস্তবায়নের ধরণ কি হবে তা নির্ধারণে চেষ্টা চলছে।

গতকাল (বুধবার) অসলোতে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে বৈঠকে হেলগা স্মিথ আরও বলেন, ছোট ও মাঝারি পর্যায়ের ১০০ কোম্পানি ইরানের সঙ্গে সহযোগিতার বিষয়ে আলোচনায় বসবে। ইউরোপের শিল্প খাতের ৬০ শতাংশই ছোট ও মাঝারি পর্যায়ের বলে তিনি জানান। 

ইউরোপীয় ইউনিয়ন ইরানের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার সঠিক উপায় বের করার চেষ্টা করছে। 

এ সময় ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেন, পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য এখন ইরানের প্রত্যাশা পূরণ করা জরুরি। নিষেধাজ্ঞা বজায় রাখলে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা ইরানের পক্ষে সম্ভব নয়।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১