আমেরিকা খুব শিগগিরই নিজের ভুল বুঝতে পারবে: ইরানের তেলমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i59322-আমেরিকা_খুব_শিগগিরই_নিজের_ভুল_বুঝতে_পারবে_ইরানের_তেলমন্ত্রী
‌ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পেছনে রয়েছে ইরানের ওপর মার্কিন চাপ সৃষ্টির চেষ্টা। খুব শিগগিরই আমেরিকা নিজেদের পদ্ধতির ভুল বুঝতে পারবে বলে তিনি জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২১, ২০১৮ ১৪:১৫ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী
    ইরানের তেলমন্ত্রী

‌ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পেছনে রয়েছে ইরানের ওপর মার্কিন চাপ সৃষ্টির চেষ্টা। খুব শিগগিরই আমেরিকা নিজেদের পদ্ধতির ভুল বুঝতে পারবে বলে তিনি জানান।

ওপেকের আন্তর্জাতিক সেমিনারে দেওয়া বক্তৃতায় তিনি আরও বলেছেন, সম্প্রতি জ্বালানি তেলের বাজারে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার কারণ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সরকারের আচরণ।

তিনি বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর এক সপ্তাহে বিশ্ব বাজারে জ্বলানি তেলের দাম ছয় ডলার বেড়েছে। এর অর্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি বাজারে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আর এর সবই ঘটেছে আমেরিকার ভুল আচরণের কারণে।

অদূর ভবিষ্যতে ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে কমে যাবে বলে কেউ কেউ যে আশঙ্কা প্রকাশ করেছেন তার জবাবে তিনি বলেন, মার্কিন চাপ সত্ত্বেও তেল রপ্তানি আগের অবস্থায় ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। 

গতকাল (বুধবার) থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেকের আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১