কোনো হুমকি বিনা জবাবে পার পাবে না: ইরানি কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i59780-কোনো_হুমকি_বিনা_জবাবে_পার_পাবে_না_ইরানি_কমান্ডার
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অন্যতম কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশীদ বলেছেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বিনা জবাবে পার পাবে না। তিনি জোর দিয়ে বলেন, শত্রুদেরকে কঠোর জবাব দেয়ার জন্য দেশের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০১৮ ০৮:০৩ Asia/Dhaka
  • মেজর জেনারেল গোলাম আলী রাশীদ
    মেজর জেনারেল গোলাম আলী রাশীদ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অন্যতম কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশীদ বলেছেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো হুমকি বিনা জবাবে পার পাবে না। তিনি জোর দিয়ে বলেন, শত্রুদেরকে কঠোর জবাব দেয়ার জন্য দেশের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

গতকাল (সোমবার) রাজধানী তেহরানে আইআরজিসি’র পদাতিক বাহিনীর কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির কমান্ডার জেনারেল গোলাম আলী রাশীদ এসব কথা বলেন।

তিনি বলেন, শত্রুরা ইরানের শক্তি, জনগণের ইচ্ছা ও ইসলামি সরকার ব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তারা মনে করছে হুমকি দিয়ে তারা এসবের ক্ষতি করতে পারবে। কিন্তু শত্রুদের যেকোনো হুমকি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করা হবে। জেনারেল গোলাম আলী জোর দিয়ে বলেন, আমেরিকাকে মোকাবেলা করতে হলে দেশের ভেতরে রাজনৈতিক ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করতে হবে এবং দেশের নীতির প্রতি জোরালো সমর্থন দিতে হবে।

আইআরজিসি’র এ কমান্ডার শত্রুদের হুমকির বিষয়ে ইরানের জনগণকে সজাগ থাকারও আহ্বান জানান।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩