ইরানের শক্তি-সামর্থ্য জানা থাকলে আর ভুল করবেন না ট্রাম্প: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i60330-ইরানের_শক্তি_সামর্থ্য_জানা_থাকলে_আর_ভুল_করবেন_না_ট্রাম্প_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান শক্তি-সামর্থ্য সম্পর্কে জানতে পারলে আর কখনোই ইরান ইস্যুতে ভুল করবেন না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০১৮ ১৫:১২ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি
    মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান শক্তি-সামর্থ্য সম্পর্কে জানতে পারলে আর কখনোই ইরান ইস্যুতে ভুল করবেন না।

তিনি আজ (বুধবার) আপগ্রেডকৃত ১০টি সুখোই-২২ জঙ্গিবিমানের উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ইরানি বিশেষজ্ঞরা এসব জঙ্গিবিমান আপগ্রেড করেছে বলে তিনি জানান।

আলী জাফারি আরও বলেন, ইরানের প্রকৃত শক্তি-সামর্থ্য সম্পর্কে জানতে পারলে ট্রাম্প তেল রপ্তানি সংক্রান্ত হুমকিও দিতেন না। তিনি বুঝতে পারবেন যে, তার এ সংক্রান্ত হুমকি সহজেই মোকাবেলা করা সম্ভব।

এর আগে ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, শত্রুর যেকোনো হুমকি কিংবা আগ্রাসনের জবাবে আমেরিকা অনুতপ্ত হবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫