মধ্যপ্রাচ্যের মধ্যে তেহরান বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫ম
আগস্ট ০১, ২০১৮ ১৯:১৫ Asia/Dhaka
-
তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথ
শিক্ষার গুণগত মানের দিক দিয়ে মধ্যপ্রাচ্য অঞ্চলের মধ্যে তেহরান বিশ্ববিদ্যালয় ৫ম অবস্থান রয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়টি ইরানের ভেতরে রয়েছে প্রথম অবস্থানে। র্যাংকিং ওয়েব অব ইউনিভারসিটিজের মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে।
সারা বিশ্বের ৬০৫টি সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তেহরান বিশ্ববিদ্যালয় রয়েছে ৩৮৮ নম্বর অবস্থানে। এই ক্যাটাগরিতে তেহরান বিশ্ববিদ্যালয় পুরো এশিয়ার মধ্যে ৫৯তম অবস্থানে রয়েছে। প্রথমে রয়েছে সিউল ন্যাশনাল ইউনিভারসিটি এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ইউনিভারসিটি অব সিঙ্গাপুর।
ওয়েব কন্টেন্ট বা ওয়েব পেইজ ও ফাইল এবং এসব ওয়েব পাবলিকেশনের দৃশ্যমান প্রভাবের ভিত্তিতে সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংক নির্ধারণ করা হয়।#
পার্সটুডে/এসআইবি/১
ট্যাগ