কুয়েতের ওপর দিয়েই যাচ্ছে ইরানের বিমান
আগস্ট ০২, ২০১৮ ১৪:১০ Asia/Dhaka
-
ইরান এয়ারের একটি ফ্লাইট
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান কোনো সমস্যা ছাড়াই কুয়েতের ওপর দিয়ে চলাচল করছে। আজ (বৃহস্পতিবার) একথা জানিয়েছেন ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ারের প্রধান মোহাম্মাদ রেজা রাঞ্জবার।
তিনি বলেন, “বৃহস্পতিবার বিমানের একটি ফ্লাইটে সমস্যা দেখা দিয়েছিল। তবে কুয়েতের কর্মকর্তাদের সহযোগিতায় সে সমস্যার সমাধান করা হয়েছে।” তিনি জানান, নিয়মিতভাবেই ফ্লাইট চলাচল করছে।
ইরান থেকে সৌদি আরবে যেসব বিমান যাচ্ছে তাতেও কোনো সমস্যা নেই বলে জানান রাঞ্জবার। পবিত্র হজ উপলক্ষে হজযাত্রীদের নিয়ে ইরান থেকে প্রায় প্রতিদিন সৌদি আরবে বিমান যাচ্ছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছিল যে, কুয়েতের উপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ করে দিয়েছে কুয়েত।#
পার্সটুডে/এসআইবি/২
ট্যাগ