ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ভুল পদক্ষেপ: উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/iran-i63364-ইরানের_ওপর_মার্কিন_নিষেধাজ্ঞা_ভুল_পদক্ষেপ_উ._কোরিয়া
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ একটি ভুল পদক্ষেপ। আমেরিকার এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও তিনি উল্লেখ করেন।  
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ০৮, ২০১৮ ১৩:২৪ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো (বাম থেকে দ্বিতীয়)
    প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো (বাম থেকে দ্বিতীয়)

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ একটি ভুল পদক্ষেপ। আমেরিকার এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও তিনি উল্লেখ করেন।  

ইরান সফররত রি হো আজ (বুধবার) রাজধানী তেহরানে প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন। তিনি আরো বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অনেক ইস্যুতে ইরান এবং উত্তর কোরিয়া একই দৃষ্টিভঙ্গি পোষণ করে। তিনি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ও এককেন্দ্রিকতাবাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে উত্তর কোরিয়ার অন্যতম প্রধান নীতি।

রি হো গত ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক সম্পর্কে প্রেসিডেন্ট রুহানিকে অবহিত করেন।  

আজকের বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন কর্মকাণ্ডের কারণে আমেরিকা আন্তর্জাতিক সমাজের চোখে অত্যন্ত অবিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে তাদের প্রতিশ্রুতিগুলো থাকে শিংয়ের ওপরে। তিনি বলেন, উত্তর কোরিয়াসহ আন্তর্জাতিক সমাজের সঙ্গে ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে আগ্রহী। কোরীয় উপদ্বীপে ইরান শান্তি এবং  স্থিতিশীলতা চায় বলেও তিনি জানান।#  

পার্সটুডে/এসআইবি/৮