ইসরাইলি প্রধানমন্ত্রীর হুমকি; কী বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী?
-
জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের হুমকি ঔদ্ধত্য ও নির্লজ্জতার সব সীমা-পরিসীমা লঙ্ঘন করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার হুমকি দেওয়ার পর তিনি এ কথা বলেন।
জারিফ গতরাতে এক টুইটে লিখেছেন, যে ইরান কোনো পরমাণু অস্ত্র রাখে না সেই ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের হুমকি দিচ্ছে এমন এক যুদ্ধকামী, যার রয়েছে পরমাণু অস্ত্র তৈরির কারখানা। এটা ঔদ্ধত্যের ক্ষেত্রে নির্লজ্জতার সব সীমা-পরিসীমাকে হার মানিয়েছে।
এর আগে পরমাণু অস্ত্র পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জারিফ এক টুইটে লিখেছেন, পরমাণু অস্ত্র পরীক্ষা বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। কিন্তু এ অঞ্চলে এখনও পরমাণু বোমা মজুদ করে রেখেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল।
ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী মাঝে মধ্যেই ইরানে হামলার হুমকি দিয়ে থাকে।যদিও এই ইসরাইলও ২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে ৩৩ দিনের যুদ্ধে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে।
ইরানের নেতারা এর আগে বহুবার বলেছেন, দখলদার ইসরাইল কোনো ধরণের উন্মাদনা দেখালে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন