আলোচনার জন্য প্রতিনিয়ত আমেরিকা বার্তা পাঠাচ্ছে: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i64146-আলোচনার_জন্য_প্রতিনিয়ত_আমেরিকা_বার্তা_পাঠাচ্ছে_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রশাসন প্রতিনিয়ত বার্তা পাঠাচ্ছে আবার একইসঙ্গে ইরানের জনগণের ওপর চাপ সৃষ্টি করছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ১৫:১১ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রশাসন প্রতিনিয়ত বার্তা পাঠাচ্ছে আবার একইসঙ্গে ইরানের জনগণের ওপর চাপ সৃষ্টি করছে।

১৯৮০ সালে ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধে স্মৃতিচারণ করে প্রেসিডেন্ট রুহানি আজ (শনিবার) এক অনুষ্ঠানে আরো বলেন, একই চেতনা নিয়ে ইরানের জনগণ অর্থনৈতিক সংকট ও মার্কিন চাপ মোকাবেলা করবে।

মার্কিন নেতাদের উদ্দেশ ড. রুহানি করে বলেন, “এমন কোনো পক্ষ বা ১৫ দিন যায় না যখন আমেরিকা থেকে আমাদের কাছে বার্তা না আসে। আমরা যেকোনো কিছুর জন্যই আলোচনা চাই এবং আমরা ইস্যুগুলোর সমাধান চাই। কিন্তু আমরা কোনটা বিশ্বাস করব? আপনাদের নরম বার্তাগুলো, নাকি আপনাদের বর্বর কাজগুলো? যদি আপনারা সত্যবাদী হন এবং ইরানের জনগণকে পছন্দ করেন তাহলে আপনারা তাদের ওপর চাপ সৃষ্টি করেন কেন?”

বক্তৃতা করছেন প্রেসিডেন্ট হাসান রুহানি

প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা ইরানের ওপর অর্থনৈতিক ও প্রচার যুদ্ধ চালাচ্ছে তবে মার্কিন নেতারা যদি মনে করে থাকেন যে চাপের কাছে নতিস্বীকার করবে ইরান, তাহলে তারা ভুল করছেন।

প্রেসিডেন্ট রুহানি বলেন, “যদি আপনারা মনে করেন যে, দুই মাস, তিন মাস, চার মাস অথবা এক বছর পর চাপের কাছে নতিস্বীকার করে ইরানের জনগণ রাস্তায় নেমে এসে হাত তুলে বলবে যে, আমরা আমেরিকা ও হোয়াইট হাউজের কাছে আত্মসমর্পণ করলাম তাহলে তা হবে আপনাদের ভুল।”  

ইরাকের সাবেক শাসক সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধ সম্পর্কে ড. রুহানি বলেন, ইরান এখন আরেক যুদ্ধক্ষেত্রে রয়েছে; সে যুদ্ধ অর্থনীতির যুদ্ধ, সে যুদ্ধ মনস্তাত্ব্কি ও প্রচারণার যুদ্ধ এবং সরকার সে যুদ্ধের অগ্রভাগে রয়েছে। আমরা এখন সবাই যুদ্ধের ময়দানে রয়েছি।”#    

পার্সটুডে/এসআইবি/৮