ইতিহাসের অন্ধকার সময় পার করছে আমেরিকা: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i64229-ইতিহাসের_অন্ধকার_সময়_পার_করছে_আমেরিকা_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় পার করছে আমেরিকা। দেশে এবং আন্তর্জাতিক অঙ্গন -দু ক্ষেত্রেই এখন এমন অবস্থার মুখোমুখি আমেরিকা। এমনকি মার্কিন সরকার তার মিত্রদের সমর্থন পর্যন্ত হারিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৮ ১৩:০৪ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় পার করছে আমেরিকা। দেশে এবং আন্তর্জাতিক অঙ্গন -দু ক্ষেত্রেই এখন এমন অবস্থার মুখোমুখি আমেরিকা। এমনকি মার্কিন সরকার তার মিত্রদের সমর্থন পর্যন্ত হারিয়েছে।

আজ (বুধবার) ইরানের মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি আরো বলেন, অতীতের চেয়ে আমেরিকার এখনকার অভ্যন্তরীণ রাজনীতি অনেক আলাদা এবং দেশটি এখন সবচেয়ে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি। এখন আমেরিকার গবেষক, বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞ পর্যায়ের অনেকেই একই কথা বলছেন এবং তাদের কেউ কেউ মার্কিন রাষ্ট্রনায়কদের বোকা বলে আখ্যায়িত করে থাকেন। এ ধরনের ঘটনা মার্কিন ইতিহাসে কমই ঘটেছে।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে অনেকেই মানসিকভাবে অনুপযুক্ত মনে করেন

প্রেসিডেন্ট রুহানি বলেন, আজকে ওয়াশিংটনের মিত্ররা আর রাজনৈতিকভাবে বসে নেই; এমনকি দীর্ঘদিনের মিত্ররা এখন গর্বের সঙ্গে আমেরিকা থেকে দূরে সরে যাচ্ছে। কেবলমাত্র খারাপ কাজের জন্য বিখ্যাত কিছু দেশ আমেরিকাকে সমর্থন করছে।#

পার্সটুডে/এসআইবি/১২