বর্তমানে যুদ্ধ করার অবস্থায় নেই আমেরিকা: আইআরজিসি
-
হোসেন সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সেকেন্ড ইন কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, আমেরিকা অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি একঘরে। চীন, রাশিয়া, কানাডা, তুরস্ক ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শত্রুতা করে যাচ্ছে মার্কিন সরকার। গতরাতে ইরানের সেমনানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হোসেইন সালামি বলেন, ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর ৪০ বছর পার হয়েছে। এ সময়ের মধ্যে নানা ষড়যন্ত্র করেছে সাম্রাজ্যবাদী শক্তি। কিন্তু ইরানি জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করেছে। এখন আমেরিকাই একঘরে হয়ে পড়েছে।
আইআরজিসির সেকেন্ড ইন কমান্ড আরও বলেন, কোনো দেশই এখন আর আমেরিকার সঙ্গে জোট গড়তে চাচ্ছে না। নানা দিক বিবেচনায় যুদ্ধ করার অবস্থায় নেই আমেরিকা। এ কারণে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধের আশঙ্কা নেই।
শত্রুরা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার দাঁতভাঙ্গা জবাব দিতে সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। হোসেইন সালামি বলেন, ফিলিস্তিন, ইরাক ও সিরিয়ায় প্রতিরোধকামীরা শক্তিশালী হয়েছে।এর ফলে ইসলামি ঐক্য জোরদার হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন