'ইরানের তেল বিক্রি বন্ধ করতে পারবে না আমেরিকা'
https://parstoday.ir/bn/news/iran-i64528-'ইরানের_তেল_বিক্রি_বন্ধ_করতে_পারবে_না_আমেরিকা'
ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ বলেছেন, ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না আমেরিকা। লন্ডনে গতকাল (রোববার) ইরানের প্রতিরক্ষা সপ্তাহ'র এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমেরিকা তেল উৎপাদন বৃদ্ধি ও তেলের দাম কমানোর ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৮ ১৩:৪৪ Asia/Dhaka
  • বায়িদিনেজাদ
    বায়িদিনেজাদ

ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়িদিনেজাদ বলেছেন, ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না আমেরিকা। লন্ডনে গতকাল (রোববার) ইরানের প্রতিরক্ষা সপ্তাহ'র এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমেরিকা তেল উৎপাদন বৃদ্ধি ও তেলের দাম কমানোর ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে ব্যর্থ হয়েছে।

বায়িদিনেজাদ বলেন, আমেরিকার চেষ্টা-প্রচেষ্টা সত্ত্বেও তেলের দাম কমে নি বরং বেড়েছে। এখন প্রতি ব্যারেল তেলের দাম প্রায় ৮০ ডলার। 

ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেন, অনেকেই বলছেন আমেরিকা তার অবস্থানে অটল থেকে ইরানের তেল বিক্রি আটকে দিতে সক্ষম হবে। এই আশঙ্কা নেই। কিন্তু যদি এমনটি হতো তাহলে তা বিশ্বের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলতো।

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছেন। একইসঙ্গে আমেরিকা হুমকি দিয়ে বলেছে, যেসব দেশ ইরানের কাছ থেকে তেল কেনে তাদেরকে নভেম্বরের মধ্যে তেল কেনা বন্ধ করতে হবে। ইরানের তেল কেনা অব্যাহত রাখলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪