ইরান: সন্ত্রাসবাদের সবচেয়ে কুখ্যাত সমর্থক সৌদি আরব
https://parstoday.ir/bn/news/iran-i64666-ইরান_সন্ত্রাসবাদের_সবচেয়ে_কুখ্যাত_সমর্থক_সৌদি_আরব
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার যে অভিযোগ এনেছেন তা প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, নিঃসন্দেহে সৌদি আরব হচ্ছে সারাবিশ্বে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদের সবচেয়ে কুখ্যাত সমর্থক।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৮ ০২:৫৯ Asia/Dhaka
  • শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখেন জুবায়ের
    শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখেন জুবায়ের

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের ইরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার যে অভিযোগ এনেছেন তা প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, নিঃসন্দেহে সৌদি আরব হচ্ছে সারাবিশ্বে ছড়িয়ে পড়া সন্ত্রাসবাদের সবচেয়ে কুখ্যাত সমর্থক।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি শনিবার তেহরানে বলেন, গোটা বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সন্ত্রাসবাদের মূলে রয়েছে সৌদি আরব ও তার উগ্রবাদী ওহাবি মতাদর্শ। সৌদি সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই মতাদর্শ ও সন্ত্রাসবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া হচ্ছে।

বাহরাম কাসেমি

আদেল আল-জুবায়ের শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম বার্ষিক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সন্ত্রাসবাদে সমর্থন এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ার জন্য ইরানকে অভিযুক্ত করেন। একইসঙ্গে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে কঠোর নীতি-অবস্থান গ্রহণ করেছেন তার প্রতি রিয়াদের সমর্থন রয়েছে।

তার এ বক্তব্যের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি গোটা বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তার এই অন্যায় আচরণের প্রতি সৌদি আরবের সমর্থন থাকবে এটাই স্বাভাবিক এবং এতে তেহরান মোটেও অবাক হয়নি। সৌদি আরব, ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাত মিলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বকে অস্থিতিশীল করতে শত শত কোটি ডলার খরচ করছে বলেও কাসেমি উল্লেখ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০