ইরানের বিরুদ্ধে সংঘাতে আমেরিকা পরাজিত হয়েছে: সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i65524-ইরানের_বিরুদ্ধে_সংঘাতে_আমেরিকা_পরাজিত_হয়েছে_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গত ৪০ বছর ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি মুখোমুখি অবস্থান অব্যাহত রয়েছে। তবে এ ক্ষেত্রে আমেরিকা সবসময় পরাজিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আমেরিকার সব ধরনের নিষেধাজ্ঞা পুর্নবহালের ঘোষণা দেয়ার একদিন পর আজ শনিবার সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এ বক্তব্য এলো।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ০৩, ২০১৮ ১৩:৪৩ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গত ৪০ বছর ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি মুখোমুখি অবস্থান অব্যাহত রয়েছে। তবে এ ক্ষেত্রে আমেরিকা সবসময় পরাজিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আমেরিকার সব ধরনের নিষেধাজ্ঞা পুর্নবহালের ঘোষণা দেয়ার একদিন পর আজ শনিবার সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এ বক্তব্য এলো।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ঐতিহাসিক পরমাণু সমঝোতা সই হওয়ার পরিপ্রেক্ষিতে তেহরানের ওপর থেকে এসব নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল।   

সর্বোচ্চ নেতা বলেন, গত ৪০ বছর ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে। আমেরিকা তেহরানের বিরুদ্ধে সামরিক এবং অর্থনৈতিক যুদ্ধ চালানোর পাশাপাশি গণমাধ্যমকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। এছাড়া,  এ শত্রুর পক্ষ থেকে আরো নানা ধরনের ষড়যন্ত্র  চালানো হয়েছে।  

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী শিক্ষার্থীদের সামনে বক্তব্য দিচ্ছেন

তিনি বলেন, এসব ষড়যন্ত্র এবং শত্রুতার মাধ্যম আমেরিকা তার স্বেচ্ছাচারীতার যুগের আধিপত্য ফিরিয়ে আনতে চেয়েছিল। কিন্তু তারা সফল হতে পারি নি বরং প্রতি ক্ষেত্রেই চরমভাবে ব্যর্থ হয়েছে। সর্বোচ্চ নেতা ইরানের ইসলামি বিপ্লবের আগে দেশটির স্বৈরচারী রেজা শাহ যুগের প্রতি ইঙ্গিত করেছেন যিনি আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন।

সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতে শিক্ষার্থীরা

আয়াতুল্লাহিল খামেনেয়ী ১৯৭৯ সালে তেহরানে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী পালনের আগে হাজার হাজার শিক্ষার্থীদের সামনে দেয়া এক বক্তব্যে এসব মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, "এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে হয় তা হলো ইসলামি বিপ্লবের বিরুদ্ধে চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন পক্ষ চরমভাবে ব্যর্থ হয়েছে এবং ইরানি পক্ষ বিজয়ী হয়েছে। তিনি বলেন, আমেরিকার পরাজয়ের কারণ হচ্ছে তারাই প্রথম বিপ্লবের ওপর আক্রমণ করা শুরু করে। কিন্তু তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে নি।#

পার্সটুডে/বাবুল আখতার/৩