মার্কিন ও ব্রিটিশ সেনাদের সেই কান্না সত্যিই শোনার মতো: জেনারেল জাফারি
https://parstoday.ir/bn/news/iran-i65565-মার্কিন_ও_ব্রিটিশ_সেনাদের_সেই_কান্না_সত্যিই_শোনার_মতো_জেনারেল_জাফারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেছেন, মি. ট্রাম্প! কখনোই ইরানকে হুমকি দেবেন না। এ প্রসঙ্গে তিনি ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন সেনা এবং পারস্য উপসাগরে মার্কিন ও ব্রিটিশ নৌসেনাদের কান্নার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ভীত-সন্ত্রস্ত সেনাদের সেই কান্না সত্যিই শোনার মতো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৪, ২০১৮ ১৩:৫৯ Asia/Dhaka
  • মেজর জেনারেল জাফারি
    মেজর জেনারেল জাফারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে বলেছেন, মি. ট্রাম্প! কখনোই ইরানকে হুমকি দেবেন না। এ প্রসঙ্গে তিনি ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন সেনা এবং পারস্য উপসাগরে মার্কিন ও ব্রিটিশ নৌসেনাদের কান্নার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ভীত-সন্ত্রস্ত সেনাদের সেই কান্না সত্যিই শোনার মতো।

আজ (রোববার) রাজধানী তেহরানে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস ও মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেজর জেনারেল  জাফারি আরও বলেছেন, ইরানের ইসলামি বিপ্লবের গত ৪০ বছরের ইতিহাস নানা গুরুত্বপূর্ণ ঘটনায় ভরপুর। একটু চিন্তা করলেই এসব ঘটনায় ঐশী শক্তির প্রমাণ পাওয়া যায়। মার্কিন দূতাবাস দখলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, মার্কিন দূতাবাস ও মার্কিন কূটনীতিকরা যদি ইরানে থাকতো তাহলে ইসলামি বিপ্লব আজ ৪০ বছর পূর্ণ করতে পারতো না। মার্কিনীরা সরাসরি নানা তৎপরতা চালাচ্ছিল। যেদিন থেকে মার্কিন কূটনীতিক ও গুপ্তচররা ইরান ছেড়েছে সেদিন থেকেই দেশের নানা ক্ষেত্রে উন্নয়ন জোরদার হয়েছে।

মেজর জেনারেল জাফারি বলেন, ১৩ অবন মোতাবেক ৪ নভেম্বর হচ্ছে বিশ্বব্যাপী মার্কিন আধিপত্য ধ্বংসের দিবস। ৪০ বছর পর আজ বিজ্ঞজনদের কাছে মার্কিন আধিপত্য ধ্বংসের বিষয়টি সুস্পষ্ট।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪