ইরানে সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস পালন: নতি স্বীকার না করার অঙ্গীকার
https://parstoday.ir/bn/news/iran-i65570-ইরানে_সাম্রাজ্যবাদ_বিরোধী_জাতীয়_দিবস_পালন_নতি_স্বীকার_না_করার_অঙ্গীকার
ইরানে আজ পালিত হচ্ছে সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী। মার্কিন সরকার ঠিক একই দিনে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বাস্তবায়নের কাজ শুরু করেছে। দ্বিতীয় দফা এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের ব্যাংকিং লেনদেন ও তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এর মাধ্যমে আমেরিকা ইরানের জনগণের বিরুদ্ধে তাদের চরম বিদ্বেষী মনোভাবের বিষয়টি তুলে ধরেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ০৪, ২০১৮ ১৪:৫৪ Asia/Dhaka

ইরানে আজ পালিত হচ্ছে সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী। মার্কিন সরকার ঠিক একই দিনে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা বাস্তবায়নের কাজ শুরু করেছে। দ্বিতীয় দফা এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের ব্যাংকিং লেনদেন ও তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এর মাধ্যমে আমেরিকা ইরানের জনগণের বিরুদ্ধে তাদের চরম বিদ্বেষী মনোভাবের বিষয়টি তুলে ধরেছে।

আমেরিকা যদিও নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দিয়ে ইসলামি ইরানকে নতজানু করার চেষ্টা করছে কিন্তু ইরানি জাতি এ ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। ইরানে ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছর ধরে আমেরিকা নানাভাবে ইরানকে চাপের মুখে রাখলেও তারা ব্যর্থ হয়েছে। বর্তমানেও তারা ইরানের ব্যাপারে পিছু হটতে বাধ্য হবে। তিনটি কারণে ইরানের ব্যাপারে আমেরিকার অবস্থান দুর্বল হয়ে পড়েছে।

প্রথমত, আমেরিকা প্রতিশ্রুতি ভঙ্গকারী দেশ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে। আমেরিকা বিশ্বকে দেখিয়ে দিয়েছে তারা আন্তর্জাতিক কোনো চুক্তি বা প্রতিশ্রুতির প্রতিই শ্রদ্ধাশীল নয়। দ্বিতীয়ত, ইরান গত ৪০ বছর ধরে আমেরিকার সব ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে এসেছে এবং কোনো হুমকি ও ভয়ভীতির কাছে মাথা নত করেনি। এমনকি মার্কিন নিষেধাজ্ঞাও ইরানের জন্য একটি সুযোগে পরিণত হয়েছে। ইরানি জনগণের প্রতিরোধ মার্কিন শাসকদের জন্য বিরাট রাজনৈতিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন একাধিপত্য ও প্রভাব সীমিত হয়ে পড়েছে এবং বিশ্বে তাদের শক্তি বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে।

আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক জন অ্যাকনবেরি বলেছেন, "মার্কিন আধিপত্যের যুগ শেষ হয়ে এসেছে এবং সেই জায়গা পূরণ করবে প্রাচ্যের শক্তি।" খ্যাতনামা মার্কিন চিন্তাবিদ নওম চমস্কি মার্কিন সাম্রাজ্যবাদের পতনের কথা উল্লেখ করে বলেছেন, "আমেরিকা বিশ্বের যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরোধী।"

পর্যবেক্ষকরা বলছেন, আমেরিকা যতই নিজেকে শক্তিশালী হিসেবে তুলে ধরার চেষ্টা করুক না কেন বাস্তবতা হচ্ছে তারা বিশ্ব অঙ্গনে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের পথে সৃষ্ট চ্যালেঞ্জই এর প্রমাণ।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

এ ব্যাপারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রদের এক সমাবেশে বলেছেন, "আমেরিকা বর্তমানে সবচেয়ে দুর্বল অবস্থায় এসেছে পৌঁছেছে।" তিনি বলেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর, চীন, রাশিয়া, ভারত এবং ইউরোপ, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার বহু দেশ সরাসরি মার্কিন সিদ্ধান্তের বিরোধিতা করছে।"

পর্যবেক্ষকরা বলছেন, আমেরিকাকে বিরোধিতা করার কারণ স্পষ্ট। অন্য দেশের বিরুদ্ধে বেআইনি নিষেধাজ্ঞা, বহুপক্ষীয় চুক্তি থেকে বেরিয়ে যাওয়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশ অমান্য করার কারণে আমেরিকার ওপর বহু দেশ অসন্তুষ্ট। বিশেষ করে ইরান ইস্যুতে আমেরিকা কার্যত একঘরে  হয়ে পড়ছে। 

যাইহোক, ইরানে আজ সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকীতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি থেকে বোঝা যায় ইরানের জনগণ কখনই আমেরিকার কাছে মাথানত করবে না।#           

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৩