ইরানে ‘গুপ্তচরবৃত্তির আখড়া’ মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী পালিত (অডিও)
নভেম্বর ০৪, ২০১৮ ১৭:১৫ Asia/Dhaka
ইরানে আজ (রোববার) সাম্রাজ্যবাদ-বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচরবৃত্তির আখড়া দখলের বার্ষিকী পালিত হয়েছে।
লাখো মানুষের কণ্ঠে উচ্চারিত হয়েছে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল বিরোধী শ্লোগান। সৌদি রাজতন্ত্রের পতনের দাবিতেও শ্লোগান দেয়া হয়েছে। এ ছাড়া, মার্কিন ও ইসরাইলি পতাকায় আগুন দেয়া হয়।
১৯৭৯ সালের এ দিনে তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস দখল করে নিয়েছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র।#
পার্সটুডে/মো.আবুসাঈদ/৪
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন
ট্যাগ