পরমাণু সমঝোতা বিষয়ে ইইউ'র অবস্থান ভালো তবে ধীর গতি: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i65681-পরমাণু_সমঝোতা_বিষয়ে_ইইউ'র_অবস্থান_ভালো_তবে_ধীর_গতি_আরাকচি
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র রাজনৈতিক সমর্থনের প্রশংসা করেছেন। তবে ইরানের সঙ্গে স্বাক্ষরিত বহুপাক্ষিক পরমাণু সমঝোতা অক্ষুণ্ন রাখার জন্য ইউরোপের পক্ষ থেকে নেয়া প্রচেষ্টাগুলোর সফলতা বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ০৯, ২০১৮ ১৫:২৫ Asia/Dhaka
  • ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র রাজনৈতিক সমর্থনের প্রশংসা করেছেন। তবে ইরানের সঙ্গে স্বাক্ষরিত বহুপাক্ষিক পরমাণু সমঝোতা অক্ষুণ্ন রাখার জন্য ইউরোপের পক্ষ থেকে নেয়া প্রচেষ্টাগুলোর সফলতা বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরাকচি বলেন, ইউরোপের রাজনৈতিক অবস্থানের প্রশংসা করতেই হয় এবং এগুলো খুবই ভালো লক্ষণ। তবে ইউরোপের নেয়া পদক্ষেপগুলো তেহরানের আশা আকাঙ্খা পূরণে এখন পর্যন্ত ব্যর্থ হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠতে ইরানকে সহযোগিতা করার জন্য ইইউ'র পক্ষ থেকে স্থাপন করা অর্থনৈতিক ব্যবস্থা ‘এসপিভি’ বিষয়ে আরাকচিকে প্রশ্ন করা হলে জবাবে তিনি এসব মন্তব্য করেন। ইরানের বার্তা সংস্থা 'ইয়ং জার্নালিস্ট ক্লাব' আজ শুক্রবার এ খবর দিয়েছে।

ইরানের এ কূটনীতিক আরো বলেন, "বিশেষ এ অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে  আমাদের আশা ও আকাঙ্খার চেয়ে ধীর গতিতে এগুচ্ছে ইউরোপ।" তবে এ ব্যবস্থা ইউরোপ খুব শিগগিরই বাস্তবায়ন ঘটাবে বলে জোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। আরাকচি বলেন, নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সহায়তা করতে ইউরোপের 'স্পষ্ট এবং দৃঢ়' রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইউরোপের মতো একটি মহাদেশের এ প্রচেষ্টাকে 'নজিরবিহীন' হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।#

পার্সটুডে/বাবুল আখতার/৯