ইউরোপের সার্বভৌম ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে আমেরিকা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i65858-ইউরোপের_সার্বভৌম_ক্ষমতাকে_চ্যালেঞ্জ_করছে_আমেরিকা_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা ডলারের মাধ্যমে কার্যত ইউরোপের সরকারগুলোর সার্বভৌম ক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইতালি সফররত আরাকচি রোমে দেশটির পররাষ্ট্রসচিব এলিজাবেথা বেলোনি'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৮ ১০:২৫ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস আরাকচি
    সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আমেরিকা ডলারের মাধ্যমে কার্যত ইউরোপের সরকারগুলোর সার্বভৌম ক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ইতালি সফররত আরাকচি রোমে দেশটির পররাষ্ট্রসচিব এলিজাবেথা বেলোনি'র সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমানে আমেরিকা ডলারকে নিজের অশুভ লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ডলারকে হাতিয়ার করে ইউরোপীয় মিত্রদের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে। এর মাধ্যমে কার্যত ইউরোপের সার্বভৌম ক্ষমতাই প্রশ্নের মুখে পড়েছে। 

এ সময় তিনি ইতালির পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা বলেন। 

ইতালির পররাষ্ট্রসচিব এলিজাবেথা বেলোনি বলেন, ইতালির কোম্পানিগুলো এখনও ইরানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করছে। ইউরোপ মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে বলে তিনি জানান। 

ইতালি সফরে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সেদেশের আরও কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। তিনি তাদেরকে বলেছেন,ইউরোপ প্রতিশ্রুতি দেওয়ার পরও ইরানের ক্ষতি ঠেকাতে এখন পর্যন্ত কার্যকরি কোনো পদক্ষেপ নেয় নি।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬